শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ এএম, ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাস আর শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন পোহানোর চেষ্টা করছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
ক্ষেতে কাজ করা একজন কৃষক জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।
ভ্যানচালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে কষ্টকর হয়ে উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এমন ঠান্ডা আবহাওয়ায় জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সাহায্যের আশায় আছেন নিম্নআয়ের মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











